শনিবার, ৩০ মে ২০২৬

রামগড়ে ৬’শ পরিরারকে ত্রাণ দিল কুজেন্দ্র লাল ত্রিপুরা

শুভাশীষ দাশ, রামগড়: দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে খাগড়াছড়ির রামগড়ে দূস্থ ও হত দরিদ্র ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।

আজ (৬ জুন) মঙ্গলবার বেলা সাড়ে ২টায় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারির সভাপতিত্বে রামগড় অডিটোরিয়াম হল রুমে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু।

ত্রাণ সামগ্রী বিতরণকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আওয়ামীলীগ দুর্যোগে, দুঃসময়ে সবসময় জনগনের পাশে ছিল এবং সবসময় থাকবে।

তিনি একে অপরের সহায়তায় পাশে থেকে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থেকে সুস্থ থেকে, মহামারী অতিক্রম করে আবারো সুন্দর পৃথিবীতে বাঁচার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।

তিনি সকলকে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।

রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কারবারি জানান রামগড় পৌরসভার ২৫০, রামগড় সদর ইউনিয়নের ১৭৫, পাতাছড়া ইউনিয়নের ১৭৫ পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজসহ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। এ সকল সামগ্রী পেয়ে কষ্টেও কিছুটা হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন দুস্থ মানুষরা।

এসময় উপস্হিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী, জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ির পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ উল্লাহ মারুফ, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগ সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলাপরিষদ সদস্য শাহিনা আক্তার, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুজ্জামান, রামগড় সদর ইউ পি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউ পি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, রামগড় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলমগির, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও সহয়োগী অংগ সংগঠন সমুহের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার,...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর...

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও...

বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে রাজধানীর সড়কে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত...

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত ‘মাদক কারবারি’, গ্রেপ্তার ১

সাতকানিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৯ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কের ফাক্রিকাটাস্থ স্টার...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

জারুলিয়াছড়ি সীমান্তে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, ৯ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৯৭৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। এ ঘটনায় কুতুপালং রোহিঙ্গা...