সোমবার, ২৭ জুলাই ২০২৬

দুই গোলে এগিয়ে থেকেও পিএসজির ড্র

স্পোর্টস ডেস্ক

লিগ ওয়ানে রোববার রাতে ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের মাত্র ছয় মিনিটেই গোল পেয়ে যায় প্যারিস। ডি মারিয়ার ক্রস থেকে পা ছুয়িয়ে গোল করেন দলের অধিনায়ক মার্কুইনহোস। ম্যাচের ২৫তম মিনিটেই দলকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

তবে এরপরই সব পাল্টে যায়। বল দখলে এগিয়ে থাকলেও গোল করতে পারছিল না প্যারিসের ক্লাবটি। উল্টো ৩০ মিনিটে এক গোল শোধ করে ইকে উগবো। প্রথমার্ধ ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরেই আবারও গোল করে ট্রয়েস। ফ্লোরিয়ান টারডিউ দলকে সমতায় ফেরান। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় পিএসজি। তবে গোলের দেখা পায়নি তারা। ৫৮তম মিনিটে নেইমার গোল করলেও, ভিএআরের সাহায্যে তা বাতিল হয়ে যায়। আর তর্ক-বিতর্কের কারণে ৬৬ মিনিটে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান।

পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল ছিল পিএসজি খেলোয়াড়দের দখলে। এদিকে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ১৭টি শট নেয় পিএসজির খেলোয়াড়রা। তবে ট্রয়েস গোলরক্ষক জেসি মৌলিনের কল্যাণে বেঁচে যায় তারা। এই ড্রয়ের ফলে লিগে টানা তিন ম্যাচে ড্র করল পিএসজি।

এই ড্রয়ের ফলে কোন লাভ বা ক্ষতি হয়নি পিএসজির। কারণ আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে মেসি-নেইমার-এমবাপ্পেরা। তবে পিএসজির বিপক্ষে এই একটি পয়েন্ট ট্রয়েসের জন্য অনেক লাভ হয়েছে। কারণ তারা লড়াই করছে রেলিগেশন থেকে বাঁচার জন্য। ৩৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে ট্রয়েস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...