শনিবার, ৯ মে ২০২৬

ওয়ার্ড বয়ের ডাক্তারি, অবশেষে পুলিশের জালে!

লেখাপড়া অষ্টম শ্রেণী পাশ। দীর্ঘ দিন কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে। চট্টগ্রামে এসে হয়ে গেলেন এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডাক্তার। নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে মো. খোরশেদ আলম নামে এমন এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে নগরীর আকবরশাহ থানার হাজী ইব্রাহিম মেনসন এলাকার কাট্টলি মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বৎসরের কারাদন্ড প্রাপ্ত হয় এবং একইভাবে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের দন্ডপ্রাপ্ত হয় বলে জানান পুলিশ।

গ্রেপ্তার মো. খোরশেদ আলম (৪২) হাটহাজারী থানার আব্দুর রহিমের ছেলে। ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে থাকতেন নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়।

পুলিশ জানায়, মো. খোরশেদ অষ্টম শ্রেণি পাশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করতেন। সেখান কিছু অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের বিভিন্ন জায়গায় ভুয়া ডিগ্রি লাগিয়ে ডাক্তারি করে এসেছেন। তার নামের সাথে যুক্ত করেন এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউলজী) ডিগ্রি। এমনকি একাধিক ভিজিটিং কার্ডে লেখা নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞও। এভাবে দীর্ঘদিন সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ফার্মেসিতে চিকিৎসা দিয়ে আসছিলেন এই প্রতারক।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‌‘ গ্রেফতার ভুয়া ডাক্তার মো. খোরশেদ আলম দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ আমরা তদন্ত করে সঠিক তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে । এসময় তার কাছে পাওয়া ডাক্তারি সরঞ্জামসহ নাম ফলক, ভিজিটিং কার্ড, সীলমোহর ও উপস্থাপিত কাগজপত্র জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘তিনি পেশাদার প্রতারক। এর আগে দেশের একাধিক এলাকায় তিনি কারাদণ্ড ভোগ করেন। আসামির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ছদ্মবেশ ধারণের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...