রবিবার, ৯ আগস্ট ২০২৬

ঈদ ঘি‌রে বান্দরবানে হোটেল ও রিসোর্টে আগাম বুকিং

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি।

“রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর কাল।ঈদকে সামনে রেখে পর্যটন নগরী পাহাড় কন্যা বান্দরবানের পর্যটন স্পট মেঘলা,নীলাচল,নীলগিরি,চিম্বুক,নীল দিগন্ত সহ সকল দর্শনীয় পর্যটন কেন্দ্র গুলো সেজেছে বর্ণিল সাজে।

জেলা সদরের আবাসিক হোটেল,মোটেল,রিসোর্ট গুলোতে আগত পর্যটকেরা তাদের চাহিদা অনুযায়ি দিয়েছেন আগাম রুমের বুকিং,যাতে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বান্দরবানের দর্শনীয় পর্যটন স্পট গুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন।আগত পর্যটকদের পছন্দসই রুমের ব্যাবস্থাও করছেন আবাসিক হোটেল কর্তৃপক্ষ।পর্যটকদের আকৃষ্ট করতে ব্যাবস্থা করেছেন আলোকসজ্জার।

এমনিতেই বিগত ২ বছর মহামারী করোনার কারনে সারাবিশ্বের মত বাংলাদেশের পর্যটন শীল্পেও এর বিরুপ প্রভাব পড়েছে।

পর্যটন নগরীতে পর্যটকদের আশা যাওয়া সরকারি বিধিনিষেদের কারনে গত দুই ঈ‌দে তেমন কোন পর্যটকের আগমন ঘটেনি পাহাড় কন্যা বান্দরবানে,ফলে এর প্রভাবে পর্যটন সেক্টরের সাথে জড়িত সংশ্লিষ্ট সবখানেই লোকসানের ঝুঁকির মুখে পড়েছে,তাই এ বছরের ঈদ কে কেন্দ্র করে আবারো চাঙ্গা ভাব এসেছে পর্যটন শিল্পে।

করোনার প্রভাব থেকে কিছুটা মুক্ত থাকায় বিভিন্ন জেলা হতে আগত প্রকৃতি প্রেমী সকলের কাছেই এবারের ঈদ এক অন্যরকম আনন্দের,তাই এবারের ঈদের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন জেলা হতে পার্বত্য বান্দরবানে পর্যটকদের আনাগোনা বেশি হবে বলে ধারণা করছেন এই শিল্পের সাথে জড়িত সকলেই।

সরজমিনে দেখা গেছে জেলা সদর ও উপজেলার হোটেল,মোটেল ও রিসোর্টে ঈদকে সামনে রেখে আগত পর্যটকদের আগাম রুম বুকিং প্রায় ৫০ ভাগ সম্পন্ন হয়ে গেছে অনেক আগেই,জেলা সদরের হীল ভিউ,হীল টন,ব্লু স্কাই,হীল কুইন সহ আরো অনেক আবাসিক হোটেল গুলোর অগ্রীম রুম বুকিং প্রায় ৫০-৬০ ভাগ শেষ।

ঈদে পর্যটকদের আনাগোনা বেশি হবে আর তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এডানোর জন্য জেলা পুলিশের পক্ষ হতে এবং জেলা টুরিস্ট পুলিশের পক্ষ হতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা মূলক ব্যাবস্থা।

বান্দরবান হোটেল,মোটেল,রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন বিগত করোনার কারনে জেলায় পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা ছিলো এ বছর এমনটা নেই তাই আমরা আশা করছি এবারের ঈদে বান্দরবানে বিপুল পর্যটকের সমাগম হবে।

পর্যটকদের জন্য প্রস্তুত আছে জেলার তিন তারকা ও দুই তারকা হোটেল গুলো,তাছাড়া পর্যটকদের বাজেটের উপর নির্ভর করে আছে স্বল্প ভাড়ার আবাসিক হোটেলের ব্যাবস্থা,তিনি আরো জানান ঈদ কে কেন্দ্র করে জেলার কোন আবাসিক হোটেল,মোটেল,রিসোর্টের ভাড়া বৃদ্ধি করা হবে না,স্বাভাবিক ভাবে নিয়মিত ভাড়াই গ্রহন করবেন হোটেল,মোটেল,রিসোর্ট কর্তৃপক্ষ।

দীর্ঘদিন পর ঈদের আনন্দে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের মোহে দেশের বিভিন্ন জেলার দুরদুরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটবে পাহাড় কন্যা বান্দরবানে,পর্যটকদের আগমনে আবারো ব্যাবসায়িক ভাবে প্রান ফিরে পাবে জেলার পর্যটন শীল্প।

বিগত করোনাকালীন সময়ে ব্যবসায়িক ক্ষতি কিছুটা পুষিয়ে আসবে বলে ধারনা করছেন এই শিল্পের সাথে জড়িত হোটেল,মোটেল ও রিসোর্টের মালিক কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...