শনিবার, ২২ আগস্ট ২০২৬

৪০০ কোটি টাকার নিচে নামলো লেনদেন

চট্টগ্রাম নিউজ ডটকম

টানা দরপতন আর লেনদেন খরার মধ্যে পতিত হয়েছে দেশের শেয়ারবাজার। ধারাবাহিকভাবে কমতে কমতে রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গেছে। গত বছরের ৫ এপ্রিলের পর ডিএসইতে ৪০০ কোটি টাকার কম লেনদেন হলো। এমন লেনদেন খরার বাজারে প্রায় ১০০ প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। ফলে বড় পতন হয়েছে মূল্যসূচকের।

এদিকে শেয়ারবাজারে তারল্য বাড়ানো এবং দরপতন ঠেকানোর লক্ষ্যে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ বা ‘পুঁজিবাজার স্থিতিশীল তহবিল’ থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে গত সপ্তাহে এই বিনিয়োগ সম্পন্ন হয়েছে।

শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিলে গত ৮ মার্চ ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ থেকে ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিয়ন্ত্রক সংস্থার ওই নির্দেশের প্রেক্ষিতে সিএমএসএফ’র ১০০ কোটি টাকা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হলেও তার সুফল মেলেনি। বরং টানা দরপতনের মধ্যেই রয়েছে শেয়ারবাজার।

গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিনদিনই পতন দিয়ে পার করে শেয়ারবাজার। এ পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ২৭ পয়েন্ট বেড়ে যায়।

তবে শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকেনি। বরং লেনদেনের শেষদিকে এসে দরপতন হতে থাকে একের পর এক প্রতিষ্ঠানের। এর মধ্যে বিনিয়োগকারীদের একটি অংশ দিনের সর্বোচ্চ দাম কমিয়ে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপ বাড়ায়। এতে লেনদেনের শেষদিকে এসে প্রায় ১০০ প্রতিষ্ঠানের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে।

অর্থাৎ বিনিয়োগকারীদের একটি অংশ দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাইলেও তারা ক্রেতা খুঁজে পাননি। প্রায় ১০০ প্রতিষ্ঠানের ক্রেতা না থাকায় লেনদেন আশঙ্কাজনক হারে কমে গেছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকা। এর মাধ্যমে ২০২১ সালের ৫ এপ্রিলের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটলো। গত বছরের ৫ এপ্রিল ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়। এরপর রোববারের আগে গত এক বছরে ডিএসইতে আর ৪০০ কোটি টাকার কম লেনদেন হয়নি।

এমন ক্রেতা সংকটের বাজারে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে মাত্র ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৮০টির। আর ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৫৪ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের ২৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফার্মা এইড, জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাফার্জহোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইয়াকিন পলিমার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৩টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

আইসিবির মুনাফা কমলেও, ২% নগদ লভ্যাংশ দিয়ে শেয়ারহোল্ডারদের চমক

অর্থবছরের শেষ দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য...

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

দেশে রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।...

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনতে ৩ মাস সময় পেলো মেহমুদ ইক্যুইট

দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার পরিচালকের শেয়ার স্থানান্তরের জন্য তিন মাস সময় পেয়েছে মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড। কয়েকটি সমস্যার কারণে...

অর্থবছরের তিনমাসে বাণিজ্য ঘাটতি ৭৫৪ কোটি ডলার

আমদানির চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরু থেকে টানা তিন মাস বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম তিন (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর)...