সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মাটিরাঙ্গায় অভিযান

ফারুক হোসেন, মাটিরাঙ্গা।

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অভিযান শুরু করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

রমজানের দ্বিতীয় দিনে সোমবার (৪ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

পরিদর্শনে ভোজ্য তেল, চাল, চিড়া, চিনি, পেঁয়াজ, খেঁজুরসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।

এসময় নির্ধারিত মূল্যতালিকার চেয়ে বেশি দামে দ্রব্যাদি বিক্রি করা, পণ্যে মেয়াদ না থাকায় ও ওজন কম দেওয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮ প্রতিষ্ঠানকে মোট ৮৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় মাটিরাঙ্গা থানার অতিরিক্ত উপ পরিদর্শক এম সুমন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, রমজানকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে।

মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এখন থেকে নিয়মিত এ অভিযান চলমান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...