সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আইস ও ইয়াবা বোঝাই নৌকাসহ মিয়ানমারের দুই মাদককারবারী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমার থেকে আইস ও ইয়াবার চালান নিয়ে নাফনদী অতিক্রম করে টেকনাফে অনুপ্রবেশকালে কাঠের নৌকাসহ দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে টেকনাফ—২ বিজিবির সদস্যরা।

টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে ২ এপ্রিল (শনিবার) ভোররাতে টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির পৃথক ২টি বিশেষ টহল দল জালিয়ার দ্বীপে কৌশলী অবস্থান নেয়।

কিছুক্ষণ পর মিয়ানমারের শোয়ার দ্বীপ হতে কয়েকজন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে শূন্য রেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন মাদক চোরাচালানীরা অগ্রাহ্য করে নৌকা ঘুরিয়ে মিয়ানমারের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা তাদের থামানোর জন্য গুলিবর্ষণের পর ধাওয়া করে।

এসময় একজন মাদক চোরাচালানীরা নাফনদীতে ঝাঁপ দিলেও কাঠের নৌকাসহ মিয়ানমারের আকিয়াব মন্ডু থানার নাগাকুরার রইংগ্যাদংয়ের মো. সিরাজ উদ্দিনের পুত্র মো. জুবায়ের আহমদ (২২) এবং মন্ডু হাসসুরাতা ধাওনখালীর মৃত আব্দুল গণির পুত্র মো. রফিককে (২৩) আটক করতে সক্ষম হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতনের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতর হতে ৬ কোটি ৯৭ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ৬৯ গ্রাম আইস এবং ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক বহন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং কাঠের নৌকাটি শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...