শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে সজিনা চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলার পাহাড়ি জনপদে ও সমতলের অনেক জায়গায় অথবা রাস্তার পাশে চোখে পড়ে সজিনা গাছ।জেলার চিম্বুক সড়কের রাস্তার দুইধারে, ম্রো ও বম জনগোষ্ঠির বসতবাড়ি কিংবা জুম চাষের পাহাড়ে সারি সারি সজিনা গাছ দেখা মেলে।

রান্নায় সম্পূরক সবজিটির নামের ভিন্নতা আছে,অনেকেই সবজিটিকে সজিনা, সজেন ,সাজিনা,সাজনা গুলা এরকম অনেক নামেই চিনে থাকেন।প্রতিদিনের রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য সবজি,ডাল,মাংস সহ রকমারি খাবারে এই সজিনার ব্যবহার হয়ে আসছে অনেক দিন থেকে।

অনেকেই মনে করেন সজিনায় খাদ্য গুনের পাশাপাশি ভেষজ গুনও পাওয়া যায়।

সোনাছড়া পানি প্রকল্পে ভাগ্য বদলেছে কৃষকের

এই সবজির পুষ্টি গুন বিবেচনায় কমলা লেবুর সমপরিমাণ ভিটামিন সি, গাজরের চেয়ে ১.৩ গুন বেশী ভিটামিন-এ, কলার চেয়ে ১.৫গুন বেশী পটাশিয়াম,আমন্ড বাদামের চেয়ে ৩গুন বেশী ম্যাগনেশিয়াম,দুধের চেয়ে ৩.৫গুণ বেশী ক্যালসিয়াম আছে বলে জানা যায়।

শুধু সজিনা ডাঁটা নয় সজিনার কচি পাতাও সবজি হিসেবে খাওয়া যায়। পার্বত্য বান্দরবান জেলায় উঁচু উচুঁ পাহাড়ী এলাকায় দিন দিন সজিনা চাষের আবাদ বৃদ্ধি হচ্ছে। গাছের তেমন কোন পরিচর্চার প্রয়োজন হয় না, শুধু চারা রোপনের পর প্রাথমিক পরিচর্যার পর প্রাকৃতিক ভাবেই এটি বেড়ে উটে, পাহাড়ী এলাকার তুলনায় সমতল এলাকায় এর উৎপাদন কম লক্ষ্য করা গেছে।

বান্দরবানে সুপেয় পানি সঙ্কটে তীব্র হাহাকার

নোয়াপাড়া, সুয়ালক ৬নং ওয়ার্ডর স্থানীয় বাসিন্দা চিংচং ম্রো জানায়,   গত বছর ৫মণ সজিনা পেয়েছে তার বাগান থেকে, এ বছর ২০মণ পাবেন। গত বছর প্রতি মণ ৫ হাজার করে বিক্রি করছে এ বছর প্রতিমণ ৫ হাজার ২শত টাকা করে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন।

তিনি আরো জানান , জুম চাষের জায়গায় ৫-৬বছর আগে ১৫০টি গাছ লাগিয়েছেন গত বছর একটু কম ফলন পেলেও এই মৌসুমে ভালো ফলন হয়েছে। তিনি বলেন সজিনা ডাটা সংগ্রহ করে রাস্তার পাশে রেখে দিলেই শহর থেকে পাইকারি ব্যবসায়ীরা গাড়ী ভর্তি করে নিয়ে যান।

চেয়ারম্যান পাড়া, বসন্ত পাড়া, নোয়া পাড়া বিভিন্ন এলাকায় জুম চাষীরা সজিনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন সজিনা চাষী তংরে ম্রো।

পাইকারি ব্যবসায়ী মমিন জানায় , প্রতি মণ ৫হাজার ২শত টাকায় ক্রয় অন্যান্ন পাইকারি ব্যবসায়িদের গুলো একসাথে করে একশত মণ হিসাবে একটি ট্রাক বোঝই করে সরাসরি চট্টগ্রাম ও রাজধানী ঢাকা সহ চাহিদা বিবেচনায় অন্যান্ন জেলাতেও পাঠানো হয়।

বান্দরবান কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, বান্দরবানে সজিনা আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বছর ২২হেক্টর সজিনা আবাদ ছিল চলতি বছর ২৫হেক্টর জায়গায় সজিনা আবাদ হয়েছে। গত বছর ৪৪ মেট্রিকটন উৎপাদন হয়েছিল, চলতি বছরে ৭৫ মেট্রিকটন উৎপাদনের আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

দৈনন্দিন পরিবারের রান্নায় স্বাদ বৃদ্ধির পাশাপাশি পুষ্টি গুন বিবেচনা ও ব্যবসায়িক ভাবে লাভবানের দিকে চিন্তা করলে আগামীতে এই কৃষি সবজির আবাদ বৃদ্ধি পাবে বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়িরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...