শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

উখিয়ায় ইয়াবাসহ আরসা সদস্য গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ জুবায়ের প্রকাশ কালা জুবায়ের নামের এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। 

শনিবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ট্রানজিট পুলিশ চেকপোস্ট সংলগ্ন ৭ নং রোহিঙ্গা ক্যাম্প ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে আধা পাকা সড়ক থেকে তাকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পে ১৪ এপিবিএন আর্মড ব্যাটালিয়নের পুলিশ সদস্যরা আটক করে।

গ্রেপ্তারকৃত আরসা সদস্য ৭ নং ক্যাম্পের ৮/বি ব্লকের মো: হামিদ হোসেনের ছেলে জুবায়ের প্রকাশ কালা জুবায়ের (২৯)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মোবাইল টিমসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১ হাজার ইয়াবাসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান,জুবায়ের প্রকাশ কালা জুবায়ের তথাকথিত আরসা সংগঠনের একজন উচ্চ পর্যায়ের সদস্য। সে দীর্ঘদিন তথাকথিত আরসা সংগঠনের জিম্মাদার পদে নিযুক্ত থেকে রোহিঙ্গা ক্যাম্প -৭ এলাকায় বিভিন্ন সময় নিরীহ রোহিঙ্গাদের উপর নির্যাতন সহ মাদক ব্যবসায় লিপ্ত ছিল। পুলিশ হেডকোয়ার্টার্স এর রোহিঙ্গা সন্ত্রাসী তালিকায় তার নাম ২৩ নাম্বারে রয়েছে। সে কারাতে কৌশলে পারদর্শী এবং তথাকথিত আরসা সংঘটনের নেতৃত্বে স্থানীয় সদস্য সমিউদ্দিন ও নূর কামাল পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় আগের একটি মামলাও তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...