শনিবার, ১৩ জুন ২০২৬

উখিয়ায় বিদেশী পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ আলী জোহার নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। 

রোববার(২৭ মার্চ) রাত দেড়টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প- ২/ইস্ট, ব্লক-বি/৭ এর শফিকু (২৫) এর পরিত্যক্ত ঘরের ছাউনির নিচে তাবুর পানির নালার উপর থেকে বিদেশী পিস্তল উদ্ধার পূর্বক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী ৫ নং ক্যাম্পের ২/ইস্ট,এর ২ ব্লকের আলী আহম্মদ এর ছেলে আলী জোহার (২০)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, বালুর মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ,কে,এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকশ আভিযানিক টীম বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ২/ইস্ট এবং ২/ওয়েস্ট এলাকায় অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সন্দেহজনকভাবে ধৃত আলী জোহার (২০), নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এসময় জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্যমতে ক্যাম্প- ২/ইস্ট, ব্লক-বি/ইস্ট/৭ এর শফিক (২৫) এর পরিত্যক্ত ঘরের ছাউনির নিচে তাবুর পানির নালার উপর হইতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, যাহার গায়ে ইংরেজিতে খোদাই করা- MADE IN INDIA, যার দৈর্ঘ্য-০৭ ইঞ্চি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...