রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে লকডাউনের প্রথম দিনে ২০ মামলায় ১৫ হাজার জরিমানা

করোনা সংক্রমণ প্রতিরোধে কর্ণফুলীতে চলছে লকডাউনের প্রথম দিন। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলো উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া কঠিন লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

বেশির ভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। অতি জরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে অনেককে। করোনা সংক্রমণরোধে এই লকডাউনের প্রশংসার পাশাপাশি দিনমজুর ও হতদরিদ্রদের খাবারের বিষয়ে নজর দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।

এদিন দুপুর থেকে বিকেল পযন্ত উপজেলার ফকিরনীর হাট, কলেজ বাজার,ক্রসিং, মইজ্জারটেক, মাষ্টার হাট,ব্রীজঘাট সহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসিয়ে ২০ মামলায় ১৫ হাজার দু,শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সরকারি এম্বুলেন্সে যাত্রী নেওয়ায় এম্বুলেন্স চালককে ৪ ঘন্টা আটক রেখে মুছলেখা নেওয়া হয়েছে। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

দেখা যায় রোগী ও জরুরি পরিবহন ছাড়া অন্য যে কোনো পরিবহনকে বাড়িতে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। সব প্রকার গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা অনেককে।

রিকশাচালক মোঃ রফিক বলেন, রিকশা না চালালে খাব কি। তাইতো রিকশা নিয়ে বের হয়েছি। বুঝেশুনে চালাচ্ছি। যেসব জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে, তা এড়িয়ে চলছি।

একজন গার্মেন্টস শ্রমিক জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর সকাল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু কারখানার উৎপাদন কার্যক্রম চলছে। প্রতিবারই লকডাউনে বিপাকে পড়তে হয় তাদের। রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়। সবকিছু বন্ধ করে দিয়ে কারখানা খোলা রেখে এ কেমন লকডাউন দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি থেকে রেহাই চান কারখানার শ্রমিকরা।

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য মাইকিংও করা হচ্ছে। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সব শ্রেণিপেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...