সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

ফারুক হোসেন, মাটিরাঙ্গা।

বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কাটার মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ওয়ালীউল্ল্যাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম কামাল, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা যুবলীগ সভাপতি রকিবুল হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব।

পরে উপজেলা পরিষদের ফ্রীডম স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ, মাটিরাঙ্গা থানা, মাটিরাঙ্গা পৌরসভাসহ বিভিন্ন স্কুল কলেজ ও উপজেলা আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...