সোমবার, ২৫ মে ২০২৬

বড়উঠানে আগুনে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম কর্ণফুলীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে আগুন লেগে একটি বসতঘরের আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়উঠানে ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) খিলপাড়া গ্রামের মুহিবুল্লাহ খান বাড়ির হোসনে আরা বেগমের ঘরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাশের গ্রামের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন। যেহেতু সংশ্লিষ্ট গ্রামের ইউপি সদস্য সাইফুদ্দিন কোন তথ্য দিতে পারেননি।

স্থানীয় যুবক নাছির উদ্দিন জানান, পল্লী বিদ্যুৎ এর তার ছিঁড়ে ঐ ঘরে আগুন লাগে। আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণ না করতে পারায় তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গেছে হোসনে আরা বেগম।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান শাকিল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ঘরের চারপাশে ছড়িয়ে যায়। পরিবারটির অন্তত তিন লাখ টাকার ক্ষতি হতে পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল...

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

আরও পড়ুন

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...

বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার...