শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বাহারি ফুলের নানান রঙে সৌন্দর্য বাড়িয়েছে চর খাগরিয়া গ্রামের

ছবি ও লেখা : সৌরভ শুভ্র:

ফুল চাষের জন্য সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া গ্রামের সুনাম বহুপুরোনো। বহু বছর ধরে এই গ্রামে ফুল চাষ হয়ে আসছে। ফুল চাষ করে ভাগ্যের পরিবর্তনও ঘটিয়েছেন এ এলাকার বহু পরিবার। ধীরে ধীরে এ এলাকার কৃষকরা ফুল চাষে ঝুঁকে পরে সময়ের সাথে সাথে। ফুল চাষীদের যেমন ভাগ্য পরিবর্তন ঘটেছে তেমনি পরিবারে এসেছিল স্বচ্ছলতাও। কিন্তু বর্তমান সময়ে ফুল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক চাষী৷ বিদেশী প্লাষ্টিক ফুল আসায় চাষকৃত ফুলের দাম ও চাহিদা কমে যাওয়ায় কমেছে আগের তুলনায় ফুলের চাষ। একসময় পুরো মাঠজুড়ে হতো হরেক রকম ফুল চাষ বিশেষ করে গ্ল্যাডিওলাস, খাঁসি গাঁদা, লাল গাঁদা, বাসন্তি গাঁদা, স্বর্ণপুটিসহ নানান প্রজাতির ফুল। পুরো মাঠজুড়ে দুচোখ যেদিকে যেত বাহারি রঙের ফুল দেখে মন জুড়িয়ে যেত। কিন্তু বর্তমানে সেই চিত্র বদলে গেছে। আগেরমত নেই সেই ফুল চাষ। চাষীরা লোকসান দিতে দিতে মুখ ফিরিয়ে নিয়েছেন ফুলচাষ থেকে। তবে কিছু কিছু পরিবার বংশ পরম্পরায় ধরে রেখেছে ফুল চাষ। ফুল চাষী বাদশা মিয়া জানান ফুল চাষে আগের সেই দিন নেই। ঋণ করে ফুল চাষ করলেও সেই ঋণের টাকাই তুলতে হিমশিম খেতে হচ্ছে এখন। এর জন্য তিনি আক্ষেপ করে বলেন প্লাষ্টিক ফুলে বাজার সয়লাব হয়ে যাওয়ায় চাহিদা কমেছে কাঁচা ফুলের। পাচ্ছেননা ভালো দাম, গত কয়েকবছর ধরে করোনা মামারীর কারণে আরো খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে যার কারণে এই ফুল চাষ থেকে সরে গেছে অনেকে। এই ফুল চাষ ও চাষীদের বাঁচাতে প্লাষ্টিক ফুলের আমদানি বন্ধে যথাযত কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

আরও পড়ুন

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান 'নৃত্যনৈবেদ্য' অনুষ্ঠিত হয়।২০টি ভিন্ন গানে...