সোমবার, ৮ জুন ২০২৬

ববি হাজ্জাজ জাতির ক্রান্তিলগ্নে এনডিএম প্রতিষ্ঠা করেছেন: এমরান চৌধুরী

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চট্টগ্রাম মহানগর শাখায় উদ্যোগে নতুন সদস্য যোগদান অনুষ্ঠান আজ ২৫ জুন শুক্রবার বিকালে বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকাস্থ দারুস সালাম মাদরাসায় চট্টগ্রাম মডেল কেয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র যুগ্ম বিভাগীয় সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ এমরান চৌধুরী।

বক্তব্য রাখেন যুব আন্দোলনের যুগ্ম বিভাগীয় সম্পাদক সাইফুর রহমান সুমন, এলাকার সমাজ সেবক নজরুল ইসলাম ফারুকী, মো. জুয়েল, নুরুল ইসলাম, মো. রফিক, মো. ওমর ফারুক, মো. আরিফ মাঈনুদ্দিন, আরফাতুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ এমরান চৌধুরী বলেন, ববি হাজ্জাজের অঙ্গীকার দেশ হবে জনতার এ প্রতিপাদ্যকে সামনে রেখে এনডিএমকে এগিয়ে নিতে হবে। তিনি দেশ এবং জাতির ক্রান্তিলগ্নে এনডিএম প্রতিষ্ঠা করেছেন। জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, কোন দিকে গেলে আমাদের মুক্তি ঘটবে।

আমরা আজ এখনো অর্থনৈতিক মুক্তি পায়নি, সামাজিক নিরাপত্তা পায়নি, রাজনৈতিকভাবে এখনো কোনঠাসা, এগুলো থেকে মুক্তির জন্য এনডিএমের পতাকাতলে এসে এনডিএমকে শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা এগিয়ে যাবো। নির্যাতিত, নিপীড়িত মানুষ মুক্তি পাবে। তাই আপনাদেরকে আমাদের এনডিএমে যোগ দিয়ে ববি হাজ্জাজের হাতকে শক্তিশালী করতে হবে, তাহলেই আমরা দেশ ও জাতি মুক্তি পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার

বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিককে প্রণোদনা দিতে নতুন নীতিমালা অনুমোদন করেছে সরকার।‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (বুধবার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপ প্রেস...

তোফায়েল আহমেদ আর নেই

দেশের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক...

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের আবেদন করেন। পরে...