বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাংলার তাজমহল স্থাপত্যের এক অনন্য শোভা

ভারতের আগ্রার তাজমহল সম্পর্কে সবারই কমবেশি জানা রয়েছে। নিশ্চয়ই এটাও জানেন বাংলাদেশেও আছে আগ্রার মতো আরেকটি তাজমহল। যেটি বাংলার তাজমহল নামে পরিচিত। ঢাকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে সোনারগাঁওয়ে অবস্থিত এই স্থাপত্য।

ভারতের তাজমহলের অবিকল এটি। প্রায় ১৮ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে এই স্থাপনা। বিদেশি বিভিন্ন উপকরণসহ ১৭২টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে।

মহলে ঢুকতে শুরুতেই আপনাকে অভ্যর্থনা জানাবে ১০টি ঝরনা। আগ্রার তাজমহলের অনুরূপভাবেই তৈরি এই ঝরনা। আশেপাশে যেদিকেই চোখ যাবে, সবটাই রয়েছে ফুলে সুসজ্জিত। এই মনোমুগ্ধকর পরিবেশে বসে নিরিবিলি সময় কাটানোর পাশাপাশি মনোমুগ্ধ হয়ে উপভোগ করতে পারবেন তাজমহলের সৌন্দর্য।

মূল্যবান সব পাথর দিয়ে সাজানো হয়েছে বাংলার তাজমহলের ভেতরটি। বিভিন্ন স্থানে বসানো হয়েছে দামিসব চকচকে টাইলস। এই তাজমহলেও আগ্রার মতোই চার কোণে চারটি বড় বড় মিনার রয়েছে।

মহলের ভেতরে আছে রাজমনি ফিল্ম সিটি স্টুডিও। সেখানে নাটক, সিনেমার শুটিং করা হয়। আরো আছে ২৫০ আসন বিশিষ্ট সিনেমা হল ও সেমিনার কক্ষ। আর তাজমহলের বাইরেও আছে রাজমনি ফিল্ম সিটি রেস্তোরা, খাবারের ছোট-বড় দোকান, আবাসিক হোটেল, হস্তশিল্পের দোকান এবং জামদানি শাড়ি।

চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি ২০০৮ সালে বাংলার তাজমহলটি নির্মাণ করেন। ডিসেম্বর মাসে সেটি উদ্বোধন করা হয়। এই প্রকল্পটির জন্য তখনকার সময় ব্যয় হয়েছিলো প্রায় ৫০ লাখ টাকা।

তাজমহলটি কেন নির্মাণ করেছিলেন সে বিষয়ে তিনি জানান, এ দেশের দরিদ্র মানুষ যারা ইচ্ছে থাকা সত্ত্বেও সামর্থ্য না থাকায় ভারতে গিয়ে তাজমহল দেখতে পারেন না, তাদের স্বপ্ন পূরণ করতেই বাংলার এই তাজমহলটি নির্মাণ করা হয়েছে।

১৯৮০ সালে আগ্রার তাজমহল দেখে বিস্মিত হয়ে তখনই এর অবিকল প্রতিরূপ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন আহসানুল্লাহ মনি। এরপর ২০০৩ সালে এটির নির্মাণকাজ শুরু করেন। এরপর নির্মাণকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৬ বার আগ্রার তাজমহল পরিদর্শন করেন তিনি।

বাংলার তাজমহল তৈরি করতে সময় লেগেছে ২০ বছর। ২২ হাজার শ্রমিকের প্রচেষ্টায় অবশেষে সমাপ্ত হয় এটি। প্রথমদিকে তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে।

আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দু’জনেরই কবর দেওয়া হয় এই তাজমহলে। সবসময়ই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে বাংলার তাজমহলে। বর্তমানে সেখানে সুইমিংপুল ও আইফেল টাওয়ারের প্রতিরূপ তৈরির কাজ চলছে। এই তাজমহলের অবস্থান চেনার জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে নির্দেশনার সাইনবোর্ড।

যেভাবে যাবেন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লাগামী যেকোনো গাড়িতে চড়ে মদনপুর বাসস্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে সিএনজি বা স্কুটারে জনপ্রতি ২৫-৩০ টাকায় যাওয়া যায় তাজমহলে। প্রতিদিন সকাল ১০-৬টা পর্যন্ত খেলা থাকে বাংলার তাজমহল। সেখানে প্রবেশ ফি ১৫০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...