বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কার পেলেন সৈয়দ শামসুল তাবরীজ

জাতীয় শুদ্ধাচার-২০২১ উপলক্ষে কক্সবাজার জেলার ০৮ উপজেলার মধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে তাঁকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।

২৩ জুন (বুধবার) সকালে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই পুরষ্কার তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন।

জাতীয় শুদ্ধাচার-২০২১ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সৈয়দ শামসুল তাবরীজ। তিনি বলেন, এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরো বেশি উজাড় করে দিতে চাই।

শ্রেষ্ঠ ইউএনও তাবরীজ বলেন, ‘চাকরিজীবনে সুচারুরূপে সরকারী দায়িত্ব পালনের বিপরীতে আমার এই অর্জনে চকরিয়াবাসী এবং আমার পরিবারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ স্যারকে। তিনি আমাকে যোগ্য মনে করে আজ এই পুরষ্কারের ভূষিত করেছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...

চকরিয়ায় দায়িত্বরত লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন 

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত “সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলা”য় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...