শনিবার, ১৩ জুন ২০২৬

দেড় টাকা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকার পুরস্কার !

পতেঙ্গার স্টিল মিল বাজারের নিউ মুন বেকারি থেকে ২৫ টাকার সমুচা কিনে ইএফডিতে মাত্র দেড় টাকা ভ্যাট দিয়ে ১০ হাজার টাকার পুরস্কার জিতেছেন মোহাম্মদ আল মারুফ।

আজ বুধবার (২৩ জুন) দুপুরে আগ্রাবাদের সৈকত সম্মেলন কক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন লটারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ভ্যাট অফিস সুত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার চেঁচুরিয়া এলাকার মোহাম্মদ আল মারুফ উত্তর পতেঙ্গার স্টিল মিল বাজারের নিউ মুন বেকারি থেকে ২৫ ‍টাকার সমুচা কিনে ইএফডিতে ভ্যাট দিয়ে ইনভয়েস (রশিদ) সংরক্ষণ করে গত ৫ জুন এনবিআরের লটারিতে পুরস্কার জিতেন।

অনুষ্ঠানে ভ্যাট কমিশনার বলেন, ডিজিটাল রাজস্ব ব্যবস্থার ওপর নির্ভর করছে দেশের উন্নয়ন ও অগ্রগতি। ইএফডির ইলেকট্রনিক চালান ইস্যুকে উৎসাহিত করতে এ লটারির আয়োজন। প্রতি মাসের ৫ তারিখ ১০১ জনকে পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কার ভ্যাট ও আয়করমুক্ত। আমরা অনুরোধ করবো, যখনি কেনাকাটা করবেন ইএফডি মেশিন আছে এমন প্রতিষ্ঠান থেকে ইনভয়েস বা রশিদ বুঝে নেবেন। এ ডিভাইস এনবিআরের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত। ভ্যাট সরকারি কোষাগারে জমা হবে। কেউ যদি ইএফডির চালান ইস্যু না করলে আমরা ব্যবস্থা নেব।

মারুফের সঙ্গে পুরস্কার তুলে দেওয়া হয় দক্ষিণ হালিশহরের সিইপিজেড ক্যাফেটেরিয়া থেকে ৭৭৫ টাকায় ৩ প্যাকেট লাঞ্চ কিনে ভ্যাটের পুরস্কার জেতা মো. আজহারুল আনোয়ার চানুর প্রতিনিধির হাতে।

যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, দেশে ইএফডি একটা পর্যায়ে এসে গেছে। কালচারে পরিণত করতে এনবিআর পুরস্কার প্রচলন করেছে। প্রথম পুরস্কার ১ লাখ টাকা। গ্রাহক ইএফডি চালান সংরক্ষণ করতে হবে। পুরস্কার বিজয়ীরা নিকটস্থ ভ্যাট অফিস থেকে সহজে পুরস্কার বুঝে নিতে পারবেন।

চট্টগ্রামে ৫২০টি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন দিতে পেরেছি। কয়েক মাসের মধ্যে আরও ৫০০ দেওয়া হবে। ক্রমে সব ব্যবসা প্রতিষ্ঠান ইএফডির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সেলিম শেখ, উপ কমিশনার শাহীনূর কবির পাভেল, মো. আহসান উল্লাহ, সাইদ আহমেদ রুবেল, সহকারী কমিশনার অনুরূপা দেব, এইচএম কবির, এসএম সরাফত হোসেন, এআরও মোহাম্মদ আবদুল কাদির প্রমুখ। সঞ্চালনা করেন উপ কমিশনার ফাতেমা খায়রুন নূর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...