শনিবার, ২ মে ২০২৬

মিরসরাইয়ে সড়কদুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত। এ ঘটনায় আরো একজন জন আহত হয়েছে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। রবিবার (২০ জুন) দিবাগতরাতে উপজেলার ইকোনমিক জোন এলাকায় মোটরসাইকেল নিয়নন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও মধ্যম মিঠানালা গ্রামের মেহের আলী ভূইয়া বাড়ির মোহাম্মদ আলী জিনুর ছেলে জাবেদ হোসেন (২৮) ও একই বাড়ির তছলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন (১৫)। আহতের নাম হলো, মো. দিদার হোসেন। তারা তিনজনই মোটর সাইকেলের আরোহী ছিলেন।

নিহতের স্বজন মো. আলাউদ্দিন বলেন, রবিবার বিকেলে পরিবারের সবাই মিলে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পজোন এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মিরসরাই পৌর সদরে অবস্থিত মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিলে সেখানে জাবেদ হোসেন ও নাজমুল হোসেন কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত মো. দিদার চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন দুলাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...