শনিবার, ১৩ জুন ২০২৬

আনোয়ারায় ২৫ পরিবার পেল শেখ হাসিনার উপহার

মোহাম্মদ মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে দ্বিতীয় দফায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে তিনি এসব ঘর উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় আনোয়ারা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে উপজেলার গৃহহীন ২৫ পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এস এম দিদারুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী,বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু সহ ২৫ উপকারভোগী পরিবারের সদস্যরা।

ইউএনও শেখ জোবায়ের আহম্মদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমাদের উপজেলায় ২৫ টি ঘর পেয়েছি ২০২২ সালের মধ্যে ৭৫০টি ঘরের সম্পন্ন করা হবে ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন। বাড়ির আশেপাশে গাছ লাগাবেন।

প্রসঙ্গত সারাদেশে প্রথমধাপে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রধান এবং ৩হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে। আজ দ্বিতীয় দফায় ৫৩ হাজার ৩৪০ টি পরিবার জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...