বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে জুড়ে ফসলি জমির টপসয়েল লুটের মহোৎসব !

মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁওতে রাতের আধাঁরে হাজারো একর ফসলি জমির টপ সয়েল লুটের মহোৎসব চলছে। সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় সংঘবদ্ধ চক্র পরিবেশ বিধ্বংসী এ অপকর্ম অব্যাহত রেখেছে। অন্যদিকে কর্তৃপক্ষ অভিযানের নামে আইওয়াশ করেছে। তড়িৎ ব্যবস্থা না নিলে পুরো উপজেলার সিংহভাগ জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত সপ্তাহকাল ধরে সন্ধ্যা ঘনিয়ে আসলেই ঈদগাঁও উপজেলার চাষযোগ্য বিভিন্ন ইউনিয়নের ফসলি জমিতে শতাধিক অবৈধ ডাম্পারের বেপরোয়া চলাচল শুরু হয়। রাতের আধাঁরে দৈত্যকার স্কেভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে ডাম্পার ভর্তি করে মাটি খেকোরা উপজেলার অর্ধডজন ইটভাটা ও অন্যান্য স্থানে সরবরাহ করে। রাতভর ধরে চলে পরিবেশ বিধ্বংসী এ অপকর্ম।

জমি মালিক ও নিরিহ কৃষকরা হয়রানির ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত যাবৎ কয়েক বছর শুষ্ক মৌসুম আসলেই আওয়ামী লীগ ও তার দোসররা অবৈধ ভাবে জোর খাটিয়ে তাদের চাষের জমির মাটি লুট করে নিয়ে যেত। তখনকার প্রশাসন তাদের সাথে বুঝা পড়ায় থাকত।

ফলে মামলা, হামলা ও হয়রানির ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলার সাহস কেউ করতেন না। যার ফল দাড়ায় উপজেলার চাষযোগ্য জমিগুলো দিন দিন গর্ত হয়ে চাষের অযোগ্য হয়ে উঠে। পুরো মৌসুম পানি জমে থাকায় কিংবা জমি গুলো উঁচু- নিচু হয়ে যাওয়াতে পানি নিষ্কাষন কিংবা প্রয়োজনীয় সেচ দেয়া যায় না। যার কারণে ফলন হয় না। এভাবেই উপজেলা জুড়ে চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমতে শুরু করে।

উপজেলার উল্লেখযোগ্য চাষের আবাদি জমিগুলো হচ্ছে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া ঝাইক্কা কাটা বিল, জালালাবাদের ধনকাবিল, চৌফলদন্ডী বিল, পোকখালী বিল, ইসলামাবাদের পূর্ব -পশ্চিম বিল ও ইসলামপুর বিল।

এসব কৃষক ও জমি মালিকরা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর তারা আশা করছিল আগের মত তারা মাটি লুটেরাদের অত্যাচার নির্যাতনের শিকার হবে না। কিন্তু এখন হয়েছে তার উল্টো। আগের চাইতে আরো বেশি তারা চাষের জমি নিয়ে নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি করছেন। নব্য দোসরদের ছত্রছায়ায় পুরোনো মাটি খেকো আওয়ামী দোসররা আগের তুলনায় আরো বহুগুনে ফসলি জমির মাটি লুটে অর্ধডজন অবৈধ ইটভাটা ও নানা স্থানে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিনিময়ে তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে এসব করছে বলেও অভিযোগ তুলেছে।

নয়ত ঈদগাঁও আয়তনের দিক দিয়ে অতি ছোট একটি উপজেলা। বলতে গেলে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের নাকের ডগায় এ অপকর্ম রাতভর অবিরাম অব্যাহত থাকলেও কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসনকে।

সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে লেখালেখি হলে নবাগত ইউএনও বিমল চাকমা গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইউএনও’র অভিযানকালে জমিতে মাটি কাটার দৈত্যাকারের স্কেভেটর ও মাটি বহনে জড়িত অবৈধ ডাম্পার গুলো থাকলেও তা জব্দ করেন নি রহস্যময় কারণে। ইউএনও চলে আসার পর আবারো পুরোদমে মাটি লুটের মহোৎসব চলতে থাকে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ইউএনও গাড়ি জব্দ করে এক জনপ্রতিনিধির জিম্মায় দিলেও পরে এ গাড়ি কিভাবে ছাড়িয়ে নেয় জানা যায় নি। আবার অনেকে বলাবলি করছে ইউএনওর নাম ভাঙ্গিয়ে এক জনপ্রতিনিধি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর গ্রামীণ রাস্তা দিয়ে মাটিবাহি অবৈধ ডাম্পারের বেপরোয়া চলাচলে অনেক পথচারীকে অকালে জীবন দিতে হয়েছে। আবার অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

জমি মালিক ও কৃষকদের দাবি বিগত এক সপ্তাহ ধরে এ অবস্থা চলে আসছে। যদি তা বন্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া না হয় তাহলে ঈদগাঁও উপজেলার আবাদি ফসলি জমির চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়বে । তাই তারা অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে কথা হলে জানান, গত মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সিন্ডিকেটকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ঈদগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহিদ হাসান জানান, এ বিষয়ে তিনি অবগত এবং এভাবে টপসয়েল লুট অব্যাহত থাকলে আগামী চাষাবাদ মৌসুমে ব্যাপক প্রভাব পড়বে এতে সন্দেহ নেই। তিনি এ আবাদি জমি রক্ষায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...