রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতিসংঘে বাংলাদেশ: চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য প্রচার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকার জাতিসংঘে এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ধর্মীয় কারণে গ্রেপ্তার হিসেবে চিহ্নিত করেছেন, যা সঠিক নয়।

বৃহস্পতিবার জাতিসংঘের জেনেভায় সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে গিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বলেন, “আমরা অত্যন্ত হতাশ হয়ে লক্ষ্য করছি যে, কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।” তিনি আরও বলেন, “চিন্ময় দাসের গ্রেপ্তার কোনো ধর্মীয় কারণে নয়, বরং তার বিরুদ্ধে দায়ের করা অপরাধমূলক মামলার কারণে হয়েছে।”

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে আরও উল্লেখ করেন, চিন্ময় দাসের গ্রেপ্তারের পর সম্প্রতি ঘটে যাওয়া একটি মুসলিম আইনজীবী হত্যার পর সরকারের ত্বরিত পদক্ষেপ এবং ধর্মীয় নেতাদের একতাবদ্ধ সমর্থনের মাধ্যমে বাংলাদেশে শান্তি বজায় রাখতে সহায়তা করা হয়েছে। তিনি জানান, “আমাদের সরকার সতর্ক রয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে কাজ চালিয়ে যাবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ৫ আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় ইস্যু নয়, বরং রাজনৈতিক এবং ব্যক্তিগত কারণে ঘটেছে। অধিকাংশ ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতার শিকার বেশিরভাগ ব্যক্তিই মুসলিম সম্প্রদায়ের, এবং মাত্র কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন। তবে সরকারের দাবি, দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদ্ধতিগত হামলার ঘটনা ঘটেনি।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে আমরা সতর্ক রয়েছি এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতিসংঘের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের প্রচেষ্টা ও পদক্ষেপগুলোকে আরো ভালোভাবে বোঝতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...