মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রধান উপদষ্টোর সঙ্গে বৈঠক

জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। সেইসঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা যারা ধ্বংস করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান দলটি। 

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ কথা জানান।

এর আগে সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান ডা. শফিকুর রহমান।

বৈঠক নিয়ে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের দিকে কিভাবে অগ্রসর হওয়া যায় আলোচনা হয়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘মিনিমাম বা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতে অন্তর্বতী সরকারকে বলেছি।’

বৈঠকের বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা দেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে কীভাবে দেশ শানি্ত-শৃঙ্খলার সঙ্গে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে এগোতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে সবাই জাতীয় ঐক্যকে কীভাবে করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। এতে মানুষের আরও কষ্ট হচ্ছে। এটাকে লাঘব করার জন্য, মানুষের সামর্থযের মধ্যে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা দেশে যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ নিয়ে পরামর্শ করেছি।

 

 

 

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব আলোচনায় আমরা একমত হয়েছে, দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিতে এগিয়ে নেওয়ার চষ্টো করতে হবে। আর দেশের স্বার্থের বিরুদ্ধে যারা জড়িত থাকবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশের শানি্ত-শৃঙ্খলায় ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম জাতীয় ঐক্য। দল, মত, ধর্ম ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা সবাই যাতে একমত থাকতে পারি। ঐক্যবদ্ধ থাকতে পারি। বৈঠকেও সেটা তুলে ধরেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথাটা অবশ্যই এসেছে। আমাদের উদ্বেগ নিয়েই তো আলোচনায় বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয়, যে হায় হায় দেশ মনে হয় গোল্লায় গেল, বিষয়টি আসলে তা না। বিষয়টি হচ্ছে দেশের শানি্ত-শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করতে হবে।

বৈঠকে অন্তর্র্বর্তী সরকারের উপদষ্টো অধ্যাপক ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। এর আগে বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদষ্টোর সঙ্গে বৈঠক করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...