সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সংসদে ক্ষমতার ভারসাম্য: প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণমুক্তির প্রস্তাব জাপার

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদকে প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পার্টি (জাপা) সংবিধান সংস্কারে ১৯টি প্রস্তাব উত্থাপন করেছে। দলটির চেয়ারম্যান জিএম কাদের এ প্রস্তাবগুলো তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার বনানীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রধানমন্ত্রীকে একক কর্তৃত্ব থেকে দূরে রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। এটি নিশ্চিত করতে হবে যেন একজন ব্যক্তি একচ্ছত্র ক্ষমতা নিয়ে স্বৈরাচারে পরিণত না হন।”

তিনি বলেন, “সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোটদানের অধিকার নেই। এটি কার্যত সংসদকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন রাখে। সংবিধানের এ ধারাটি সংসদীয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আমরা চাই একটি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা।”

জাতীয় পার্টি সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে। তবে দলটির মতে, প্রধান উপদেষ্টা বিচার বিভাগ থেকে নেওয়া উচিত নয়। কারণ, এটি বিচার বিভাগের নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে। পরিবর্তে রাষ্ট্রপতিকে সর্বসম্মত প্রার্থী হিসেবে নির্বাচিত করে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন জিএম কাদের।

তিনি বলেন, “রাষ্ট্রপতি নিয়োগে সংসদ সদস্যদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করা উচিত। এতে করে রাষ্ট্রপতি একটি সর্বসম্মত প্রার্থী হবেন এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করবেন। সংবিধানের ৪৮(ক) অনুচ্ছেদ সংশোধন করে এ ব্যবস্থার প্রস্তাব করছি।”

জাতীয় পার্টি মনে করে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলে গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। এ বিষয়ে জিএম কাদের বলেন, “৭(ক) এবং ৭(খ) অনুচ্ছেদ যুক্তিসঙ্গত নয়। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে আমরা সংবিধানকে গণতন্ত্রবান্ধব করতে চাই।”

প্রধানমন্ত্রীর ক্ষমতার বিপরীতে সংসদে একজন ভারসাম্য রক্ষাকারী ব্যক্তি বা কাঠামো থাকা উচিত বলে জাপার মতামত। জিএম কাদের বলেন, “প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ যদি ভিন্ন হতো, তবে এ ভারসাম্য রক্ষা করা সহজ হতো। আমরা সাংবিধানিক কাঠামোতে সে সুযোগ নিশ্চিত করতে চাই।”

সংবাদ সম্মেলনে জিএম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, মাসরুর মওলা, জসীম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, নুরুল ইসলাম তালুকদার, খলিলুর রহমান খলিল, জাহিদ হাসান, মেজর মাহফুজুর রহমান (অব.) ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, আহাদ ইউ চৌধুরী শাহীন, হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব সামছুল হক, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন কবির, ওলিউল্লাহ মাসুদ চৌধুরী, কাজী আবুল খায়ের, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, আব্দুল হান্নান, এমএ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক মামুনুর রহিম সুমন, প্রিন্সিপাল গোলাম মোস্তফা, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...