মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

যাত্রী সংকটে সেন্টমার্টিনে যাত্রা বাতিল কেয়ারি সিন্দাবাদের

স্টাফ রিপোর্টার

যাত্রী সংকটের কারণে আজ বৃহস্পতিবার কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের যাত্রা বাতিল করা হয়েছে। জাহাজটি বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছাড়ার কথা ছিল।

কেয়ারি সিন্দাবাদের কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী জানান, যাত্রীদের মাঝে সাড়া থাকলেও টিকিট বিক্রি আশানুরূপ হয়নি। এছাড়া, সম্প্রতি চালু হওয়া ট্রাভেল পাস প্রক্রিয়া নিয়ে পর্যটকদের দ্বিধা থাকায় পর্যটক সংখ্যা কমেছে। তিনি আরও জানান, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন করে যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে।

এর আগে জেলা প্রশাসন গতকাল বুধবার জাহাজ চলাচলের অনুমোদন দেয়। তবে, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাব্যতার সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে আপাতত কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বলেন, “পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।”

সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য ট্রাভেল পাস বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও ট্রাভেল পাস গ্রহণের পর অনুমোদিত জাহাজে যাত্রা করা যাবে।

পরিবেশ সংরক্ষণে নতুন নির্দেশনায় সেন্টমার্টিনগামী জাহাজে পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, পর্যটকদের হোটেল থাকার তথ্যও রেজিস্টারে সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন এবং টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল অনুমোদন দেয় সরকার। সাগরের উত্তাল অবস্থা বিবেচনায় বাকি ছয় মাস এই নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...