মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

লংগদু উপজেলার ৫টি উন্নয়ন প্রকল্পের দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি)

পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ নামক সংগঠন লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ রাংগামাটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ অত্র উপজেলার আওতায় ৫টি প্রকল্পের দাবি জানিয়ে জেলা প্রশাসকের সহযোগিতা চেয়ে উক্ত স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা শাখার পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ সংগঠন এর আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব সিরাজুম মুনির জিয়াদ,যুগ্ম আহবায়ক ফিরোজ মাহমুদ ও তারেক আজীজ।

স্মারক লিপিতে তারা সামাজিক দুর্ভোগের কথা তুলে ধরে লিখিত আকারে বলেন, আমরা পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কন্ঠ এর পক্ষ হইতে আবেদন করিতেছি যে, অত্র উপজেলায় পাহাড়ী বাঙ্গালী মিলে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লোকের বসবাস কিন্তু রাঙ্গামাটি জেলা সদর থেকে লংগদু উপজেলা প্রায় ৭০ কি.মি. দুরে অবস্থিত।জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ এবং এলাকাটি পার্বত্য ও দুর্গম এলাকা হওয়ায় উন্নয়নের দিক হইতে পিছিয়ে আছে দীর্ঘদিন যাবৎ নদী পথে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকটা দূর্ভোগের স্বীকার হতে হয়। রাঙ্গামাটি জেলা সদরের সাথে সড়ক পথে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা নেই এতে করে কোনো রোগী অসুস্থ হলে কিংবা গর্ভবর্তী মায়ের জেলা সদরে নিয়ে যেতে পথেই দুর্ঘটনা ঘটে,ফলে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির
কন্ঠ এর পক্ষ হইতে উদ্যোক্তা হিসাবে নিম্নোক্ত প্রকল্পগুলো অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও অন্যান্য ৪ টি প্রকল্পের মধ্যে রয়েছেন,লংগদু উপজেলা হইতে নানিয়ারচর-লংগদু সংযোগ রাস্তাটির সংযোগের জন্য বিভিন্ন স্থানে মাটি কাটা ও মাটি ভরাট,লংগদু উপজেলা হইতে বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে সড়ক যোগযোগ ব্যবস্থার জন্য মাইনীমুখ ফরেস্ট গেইট হইতে কালাপাগুজ্জাঘাট পর্যন্ত ড্রেজিং এর মাটি ভরাট করে রাস্তা নির্মাণ,
মাইনীমুখ লঞ্চ ঘাট হইতে ৩ টি ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ, লংগদু উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করা সহ মাইনীমুখ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাইনীমুখ মডেল হাই স্কুলের পিছনে পরিত্যাক্ত ঘোনা ভরাটকৃত জায়গায় খেলার মাঠ হিসাবে অনুমোদন সহ এ ব্যাপারে উপরোক্ত প্রকল্প বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...