মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার প্রশংসা

সরকারকে ৪৭৫ কোটি টাকা পরিশোধ বিএসসি’র

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস  মুনাফা অর্জনের মাধ্যমে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশননের প্রশংসা করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ২০১৬ সালে সরকার ও চায়না এক্সিম ব্যাংক থেকে প্রাপ্ত সংস্থার ঋণের কিস্তি হিসেবে বিএসসি ৪৭৫.২৫ কোটি টাকার চেক হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

বিএসসি ১,৪৫৭ কোটি টাকার বেশি ব্যয়ে তিনটি বাল্ক ক্যারিয়ারসহ ছয়টি জাহাজ ক্রয়ের জন্য এ ঋণ নিয়েছিল।

এ ঋণ চুক্তির কারণে বিএসসি ২০১৮-২০১৯ সালে ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার বহরে ছয়টি বাণিজ্যিক জাহাজ যোগ করতে সক্ষম হয়।

এর মধ্যে পাঁচটি জাহাজ এখন বাংলাদেশের পতাকা ব্যবহার করে বিভিন্ন মহাসাগর পাড়ি দিয়ে পণ্য বহন করছে।

বিএসসি’র ১৩ বছরের মধ্যে বিভিন্ন কিস্তিতে ঋণ ও সুদ হিসেবে সরকারকে ২,৪২৫ কোটি টাকা পরিশোধ করার কথা।

শিপিং মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিপিং সচিব মোহাম্মদ ইউছুফ ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...