সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৯ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস। আটককৃত ব্যক্তি দুলাল জমাদ্দার নামের একজন যাত্রী, যার কাছ থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। এ অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইট (BS-343)-এর যাত্রী ছিলেন দুলাল জমাদ্দার। ফ্লাইট ক্রুরা তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে চট্টগ্রামে অফলোড করেন। পরবর্তীতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ তাকে তার হ্যান্ডলাগেজসহ নিরাপত্তা শাখায় পাঠায়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জমাদ্দার স্বীকার করেন যে তার কাছে বৈদেশিক মুদ্রা রয়েছে। এরপর বিমানবন্দরের নিরাপত্তা শাখা, এভসেক, বিমান বাহিনী টাস্ক ফোর্স, কাস্টমস এবং গোয়েন্দা সংস্থা যৌথভাবে তাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করে।

বর্তমানে দুলাল জমাদ্দার কাস্টমস হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...