মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব বা স্বাধীনতাকে আঘাতকারী এবং অবমাননাকর রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে সম্প্রদায়ের বিষয় নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।’’

উপদেষ্টা আরও বলেন, ‘‘ইতিপূর্বে এলাকাভিত্তিক উন্নয়নে বৈষম্য ছিল। তবে শেখ হাসিনা সরকার এই বৈষম্য দূর করে সারাদেশে সমান উন্নয়ন নিশ্চিত করতে চায়। রংপুরকে বাজেটসহ অন্যান্য ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’’

এসময় তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর কয়েকটি জেলায় বেশি উন্নয়ন হয়েছে, বাকিরা বঞ্চিত ছিল। কিন্তু বর্তমান সরকার সেই বৈষম্যের অবসান ঘটাতে বদ্ধপরিকর।

আলোচনা সভার পর প্রায় ৬০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ২৪’র গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

সভা শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন। সেখানে উলিপুর উপজেলার শত শত মানুষ তাদের দাবির কথা জানাতে উপস্থিত হন।

এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি। বিকেলে কাউনিয়া উপজেলায় আরও এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...