সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর, এলাকাজুড়ে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় লরির ধাক্কায় কর্ণফুলীর মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে ১০টার দিকে চকরিয়া হারবাং উত্তর হারবাং ভিলেজার পাড়া উলুমে দ্বীনিয়া মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা (৩ নম্বর ওয়ার্ড) বানুর বাপের বাড়ির মো. হেলালের ছেলে মো. সোহেল (১৯) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দার বাড়ির মাঙ্গা মিয়ার ছেলে মো. রিফাত (১৮)। তার মধ্যে সোহেল ২০২৩ সালে কর্ণফুলী মডেল স্কুল থেকে এসএসসি পাশ করেন বলে জানা যায়।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিবেদক সরজমিনে নিহত সোহেলের বাড়িতে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার নিহত সোহেল বন্ধু ইরফান, মারুফ ও কাইয়ুম তারা চারজন বাসযোগে কক্সবাজার যায়। পরবর্তীতে মোটরসাইকেল যোগে নিহত রিফাত তাদের সঙ্গে যোগদেন। পরে পাঁচবন্ধু মিলে কক্সবাজারে ঘুরে বেড়ান। এরপর বেড়ানো শেষে শনিবার রাতে ইরফান, মারুফ ও কাইয়ুম বাসযোগে বাড়িতে আসার পথে রওনা হন। আর এদিকে রিফাত আর সোহেল মোটরসাইকেল যোগে আসার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম বয়ে যায়।

নিহত সোহেলের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গেয়েছিল। ২৩ সালে মেট্রিক পরীক্ষা দিয়েছিল। পড়াশোনার পাশাপাশি আমাদের ছোট্ট মুদির দোকানে সহযোগিতা করত। সড়ক দুর্ঘটনায় আমার ছেলের জীবন কেড়ে নিলো।

নিহতদের স্বজনরা বলেন, খুব ভালো ছেলে ছিল সোহেল আর রিফাত। তাদের এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন,দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল ও লরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...