মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এসআইবিএলের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) থেকে চাকরি হারানো ৬৭২ কর্মকর্তার একটি বিক্ষুব্ধ মিছিল সড়ক অবরোধ করেছে। মইজ্জারটেক এলাকাজুড়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্লোগানে মুখরিত পরিবেশে কর্মকর্তারা দাবি করেন, তাদের প্রতি ব্যাংকের আচরণ অমানবিক। “বৈষম্যের ঠাঁই নাই; আমার তোমার বাংলায়”, “লড়তে হলে লড়বো; চাকরি নিয়ে ফিরবো”, “এক দফা এক দাবি; চাকরি চাই চাকরি চাই”—এমন স্লোগানে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এক কর্মকর্তা বলেন, “গত তিন মাস ব্যাংকের সংকটকালীন সময়ে আমরা দিনরাত পরিশ্রম করেছি। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছি ব্যাংককে টিকিয়ে রাখতে। অথচ, এখন এক নোটিশে আমাদের ছাঁটাই করা হলো। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি এবং আমাদের চাকরি ফেরত চাই।”

গত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, এসআইবিএল ৬৭২ কর্মকর্তাকে ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির ঘোষণা দেয়। পরে অফিসে এসে উপস্থিত হওয়া কর্মীদের হাতে চাকরিচ্যুতির চিঠি ধরিয়ে দেওয়া হয়।

প্রতিবাদকারী কর্মকর্তারা এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অমানবিক ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, দেশের আইনি কাঠামোর ভেতরে থেকেও এ ধরনের অমানবিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...