মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সরবারাহে কৃত্রিম সংকট তৈরি হতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে কৃত্রিম সংকট তৈরি হতে দেওয়া হবে না। আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় উপদেষ্টা বলেন, “চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে হলে উৎপাদন বাড়াতে হবে এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। গুটিকয়েক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে বাজার জিম্মি থাকতে পারে না। আমাদের লক্ষ্য বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং লেনদেনের সনাতন কাঠামো পরিবর্তন করা। পাইকারী থেকে খুচরা—সব স্তরে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে।”

খাতুনগঞ্জের বর্তমান বাজার পরিস্থিতি উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, “পণ্য সরবরাহ ছাড়াই ডিও বিক্রির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটি বাজারে সংকট তৈরি করছে এবং এই ধরনের অপব্যবহার বন্ধে ব্যবসায়ী নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জানান, গত দুই মাসে চট্টগ্রাম বিভাগে ৬১টি মতবিনিময় সভা এবং ৪ শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৪৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আখতার খান এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে বলেন, “সরবারাহে কোনো প্রকার কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না। বাজার স্থিতিশীল রাখতে আমরা সবার সহযোগিতা কামনা করি।”

এই উদ্যোগ দেশের বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ক্রেতাদের স্বার্থ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...