মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনওর মতবিনিময়

অনলাইন ডেস্ক

রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে। গতকাল (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যাজাই মারমা। তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো স্বাধীন সংবাদমাধ্যম। এটি সঠিকভাবে ব্যবহার না হলে দেশ, জাতি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে। আমি আপনাদের সাথে মিলিত হয়ে আনন্দিত।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, শফিউল আলম এবং প্রদীপ শীল।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি এস এম ইউছুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, হাবিবুর রহমান ও যীশু সেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী ও আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।

সভাপতি এম বেলাল উদ্দীন তার বক্তব্যে বলেন, “অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, কোনো দেশে স্বাধীন গণমাধ্যম থাকলে সেই দেশে দুর্ভিক্ষ হানা দিতে পারে না।”

এর আগে, সোমবার দুপুরে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...