বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে পুলিশের নিরাপত্তায় সর্বাত্মক  সহযোগিতার আশ্বাস বিএনপির

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই থানা পুলিশের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সকল ধরনের  সার্বিক সহযোগিতা করবে  উপজেলা বিএনপি।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ  (ওসি) শহিদুল ইসলামের সাথে মত বিনিময় সভায় এ আশ্বাস দেন বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সদস্য আউয়াল চোধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন,মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন। উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তরিকুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা বলেন, জনগণের জান মাল রক্ষায় ও  মিরসরাই থানা পুলিশের নিরাপত্তায়  সবসময় পাশে থাকবে বিএনপি ও এর  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোন ধরনের ভয়ে ও আতঙ্ক ছাড় জনজীবন অতিবাহিত করতে পারে এই লক্ষ্যে পুলিশকে সকল ধরনের সহযোগিতা করবে বিএনপি।

দলের নেতৃবৃন্দদেরকে বিএনপি নেতারা সচেতন করে বলেন, কোন ধরনের অরাজকতা ভাঙচুর  বিএনপি সমর্থন করে না। সবাইকে শান্ত থেকে দল

দলকে সুসংগঠিত করতে নেতা কর্মীদের মননিবেশ করতে আহ্বান জানান নেতারা। কেউ কোন ধরণের অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে ও সচেতন করেন তারা। দেশের এই ক্লান্তি লগ্নে বিএনপি কর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান শীর্ষ নেতাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...