বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে  কাজ করছেন শিক্ষার্থীরা  

সাফায়েত মেহেদী,মিরসরাই

সাধারণ মানুষদের ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মিরসরাইয়ে কাজ করছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ অগস্ট) সকাল থেকে উপজেলার মিরসরাই ও পৌরসদর বারইয়ারহাটসহ

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যদের মানুষকে সচেতন করতে দেখা যায়।

মিরসরাই সদর বারইয়ারহাট এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ স্কাউট বিএনসিসিসহ ইউনিফর্ম পরে হাতে ছাতা নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে  ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত  ও সড়কে শৃঙ্খলা  ফেরাতে  কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা । যারা আইন মানছেন না  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা গেছে। যারা  সড়ক বিভাজনের উপর দিয়ে  উপর দিয়ে টপকে সড়ক পার হচ্ছেন  তাদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন করে ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করছেন। এছাড়াও বাজার মনিটরিংও সজাগ থাকতে দেখা গেছে।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আর দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এ অবস্থায় দেশের সকল প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণ ও প্রশাসনের পাশে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

পথচারীরা বলছেন, শিক্ষার্থীরা আজ সড়কের ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে এনেছে,  বাজার মনিটরিং করছে, দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছে এটা  প্রশংসার দাবি রাখে।

শিক্ষার্থীরা বলছেন, মানুষকে সচেতন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আমারা মিরসরাইয়ে বিভিন্ন সড়ক মহাসড়ক ও গ্রামীণ সড়কের নিরাপত্তায় নিয়োজিত র‍য়েছি। প্রস্তুতি স্বাভাবিক হয় না পর্যন্ত আমাদের এ সব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...