বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে বসতঘরে হামলা, ভাংচুর;  নিরাপত্তাহীনতায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে নিরাপত্তাহীনতায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা। নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক করছে চোরাগুপ্ত হামলা। রাঙ্গামাটি সদর থানা ছাত্রলীগের নামধারী সদস্য সাকিবুল ইসলাম শান্ত ও আকিবের নেতৃত্বে হামলা হয়েছে বেশ কিছু সাংবাদিকের বাড়িতে। এতে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসীসহ গণমাধ্যম কর্মীরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টায় শহরের কাঠালতলী এলাকায় সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বাসায় হামলা করে সশস্ত্র সন্ত্রাসীরা। নামধারী ছাত্রলীগের সদস্য সাকিবুল ইসলাম শান্ত ও আকিবের নেতৃত্বে ৪টি মোটর সাইকেলে ১২জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালায়। এসময় হামলাকারীদের মধ্যে শান্ত ধারালো অস্ত্র দিয়ে প্রথমে হামলা চালায়। একই সাথে তার সহযোগী আকিব, ওয়াফিসহ ১২জন লাঠি দিয়ে ভাংচুর করে, ইটপাটকেল চুড়ে ভাংচুর করে ঘরের জানালা দরজা। খুলে নিয়ে যায় সিসিটিভি ক্যামেরা।

একইভাবে হামলা করে বাসস ও চ্যানেল আই’র প্রতিনিধি সাংবাদিক মনছুর আহমেদের বাসায়। এর আগে সোমবার রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ অফিস ভাংচুরের ভিডিও ছবি ধারণের সময় হামলা করে আহত করা হয় সমকাল ও একুশে টিভির সাংবাদিক সত্রং চাকমার উপর। এ ঘটনার পর রাঙ্গামাটি শহরে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সাংবাদিক মো. মনছুর আহমেদ অভিযোগ করে বলেন, যারা হামলা করেছে তারা আসলে চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তারা এখন সুযোগে লুটপাত করতে নেমেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার আল হক। তিনি বলেন, হামলা ভাংচুর করে কোন সন্ত্রাসী গণমাধ্যম কর্মীদের প্রতিরোধ করতে পারবেনা। তারা হামলা করেছে তাদের একটা পরিকল্পনা আছে। এদের দ্রুত শাস্তি আওতায় নিয়ে আসা দরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...