বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক নিয়ন্ত্রণে আনসারের সঙ্গে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নিউজ ডটকম:

সরকার পতনের পর  সারা দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ায় শিক্ষার্থী ও আনসার সদস্যদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার(৮ আগস্ট ) সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফায়ার সার্ভিসের পোশাকে এ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এর আগে থেকেই সড়কে গণপরিবহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কাজ করছেন বিভিন্ন শিক্ষার্থীরা, এ নিয়ে তারা যাত্রীদের ব্যাপক প্রশংসাও পাচ্ছেন।

গেল জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণআন্দোলনে রূপ নিয়ে সোমবার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সরকারপতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে অনেক পুলিশ সদস্য নিহত হন। আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটেও নেই ট্রাফিক পুলিশ সদস্যরা।

এমন পরিস্থিতিতে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় হাত লাগান শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যদের থানার নিরাপত্তা ও ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা নিয়োজিত আছেন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি তত্ত্বাবধান করছেন।

ফায়ার সার্ভিস বলছে, সারা দেশের মোট ২২৭টি পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।

এদিকে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পরিস্থিতিতে জীবনের নিরাপত্তায় আড়ালে যাওয়া পুলিশ সদস্যরাও দ্রুতই কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...