বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নামাজের পর তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে করণীয়

ইসলাম ডেস্ক

হিজরি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৯-১৩ তারিখ পর্যন্ত ৫ দিন মোট ২৫ ওয়াক্তের ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। এ বছর ১৪৪৫ হিজরির ৯ জিলহজ মোতাবেক ১৬ জুন ২০২৪ রোববার ফজরের নামাজ থেকে শুরু করে ১৩ জিলহজ মোতাবেক ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত তাকবিরে তাশরিক পড়তে হবে।

মুসলমান প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ, নিজের বাড়িতে অবস্থানকারী ও মুসাফির, একা ও জামাতে নামাজ আদায়কারী সবার জন্য ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

ফরজ নামাজের পর নিজের জায়গা থেকে না উঠে, কথা না বলে বা অজুর সাথে তাকবিরে তাশরিক পড়তে হয়। তাকবিরে তাশরিক পড়ার আগে (ক) মসজিদ থেকে বের হয়ে গেলে (খ) নামাজ ফাসেদ হয়ে যায় এমন কোনো কাজ করলে (গ) অজু নষ্ট হয়ে যায় এমন কিছু ঘটলে তাকবিরে তাশরিক পড়ার সময় আর বাকি থাকে না।

কেউ যদি নামাজের পরপর ওপরে উল্লিখিত কিছু ঘটার আগে তাকবিরে তাশরিক পড়তে ভুলে যায়, তাহলে পরে আর তা কাজা করার উপায় থাকে না। এ রকম ক্ষেত্রে ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্য তওবা-ইস্তিগফার করতে হবে।

তাকবিরে তাশরিক শুধু আইয়্যামে তাশরিকের (জিলহজের ৯, ১০, ১১, ১২, ১৩ তারিখ) দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়তে হয়। এই দিনগুলোর বিতর বা অন্য কোনো সুন্নত কিংবা নফল নামাজের পর তা পড়ার বিধান নেই। তবে নির্ভরযোগ্য মত অনুযায়ী ঈদের নামাজের পর পড়বে।

এ দিনগুলোতে আগের কোন নামাজ আদায় করলে বা এই দিনগুলোর কোনো নামাজ এ দিনগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পর কাজা করলে ওই নামাজের পর তাকবিরে তাশরিক পড়ার নিয়ম নেই। তবে এই দিনগুলোর কোনো ফরজ নামাজ যথাসময়ে পড়তে না পেরে এই দিনগুলোর অন্য কোনো দিন কাজা করলে তখন তাকবির পড়তে হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...