বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীজগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আজ (২২ জুন) শনিবার শ্রীশ্রীজগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মমূহুর্তে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়া নৃসিংহ আরতি, তুলসীপূজা, জপযজ্ঞ, দর্শন আরতি, গুরু পূজা, ভাগবত পাঠের আয়োজন করা হয়। পাশাপাশি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণীর অভিষেক, ভজন কীর্তন, ভোগারতি ও প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন ইসকনের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ ভক্তি কেবল গোপেন্দ্র স্বামী মহারাজ। সমগ্র অনুষ্ঠান পৌরহিত্যে করেন ইসকন প্রবর্তকের অধ্যক্ষ শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।

ইসকন প্রবর্তকের সাধারণ সম্পাদক জগৎ আর্তিহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশের কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস, বিমলা প্রসাদ দাস, শ্রীমান চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী প্রমুখ।

প্রসঙ্গত, শাস্ত্রানুসারে রথযাত্রার পূর্বে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়। আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে মহা সমারোহ রথযাত্রা উৎসব। উক্ত অনুষ্ঠানে প্রতিটি পর্বে অংশ গ্রহনের অনুরোধ করেছেন ইসকন বাংলাদেশ বাংলাদেশ সাধারণ সম্পাদক ও ইসকন প্রবর্তকের অধ্যক্ষ শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক...

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। লাখো...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আরাফা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা...

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। হজের অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় ৮...