শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাহ মোহছেন আউলিয়ার ওরশ কাল

নিজস্ব প্রতিবেদক

আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়ার (র.) এর বার্ষিক ওরশ আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) বটতলী রুস্তম হাটের দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ওরশ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ। এতে সকলকে উপস্থিত থাকার জন্য মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, বাংলার সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) সুদূর আরব থেকে সমুদ্রপথে ইসলাম প্রচারে চট্টগ্রামে আগমন করেন প্রায় ৭০০ বছর আগে। বর্তমান চট্টগ্রাম শহরের প্রবর্তক ছিলেন তার মামা বদর আউলিয়ার (রহ.)। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে শুয়ে আছেন সেই মহান আধ্যাত্মিক ইসলাম প্রচারক।

চট্টগ্রামে আগমন করে হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) চট্টগ্রামের আনোয়ারায় আস্তানা গড়ে তোলেন। পরবর্তীতে আধ্যাত্মিক শক্তিতে জনপ্রিয় এই মহাপুরুষের মাজার প্রতিষ্ঠিত হয়। এই মহান সাধক দীর্ঘদিন ধরে এবাদত রেয়াজতে মগ্ন অবস্থায় ৯৮৫ হিজরি ৯৭১ বাংলা ৬ আষাঢ় ১৫৬৫ সনে মৃত্যুবরণ করেন।

এরপর থেকে প্রতি বছর ৬ আষাঢ় বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবছর বার্ষিক ওরসকে ঘিরে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট দরগাহ প্রাঙ্গণে মাজার পরিচালনা কমিটি ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআনখানি, মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে ওরশের কর্মসূচি পালনের আয়োজন করে।

ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তগণ দরবারে আসেন। ওরশকে ঘিরে রাতব্যাপী বটতলী রুস্তমহাট ও আশপাশ এলাকায় ভক্তরা কবিগান, জারিগান ও ধর্মীয় গানের আসরের আয়োজন ছাড়াও পুরো এলাকায় মেলা বসে।

ওরশের পরিচালনা কমিটি জানান, ওরশের সব আয়োজন শেষ হয়েছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। স্থানীয় ইউপি চৌকিদার রয়েছে। আশা করি সুশৃঙ্খলভাবে ওরশ শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...