সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার গাছ ধ্বংস করে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় আর বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার গাছ ধ্বংস করে।

বুধবার (৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ দরকার। কাজেই সেদিকে সকলেই সচেতন হোন সেটাই আমি চাই।

তিনি বলেন, আমার লক্ষ্যই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, দেশের মানুষ এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখা।

সরকার প্রধান এসময় দেশবাসীর প্রতি বৃক্ষরোপনের আহবান পুনর্ব্যক্ত করে বলেন, যারা এখানে উপস্থিত আছেন এবং এর বাইরেও সকলকে অনুরোধ করবো প্রত্যেকে যেখানেই পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধি গাছ। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন, আর বনজ গাছ লাগালে সেটা বড় হলে বিক্রি করে টাকা পাবেন। ভালো টাকা পাওয়া যায় এখন। আর ওষুধি গাছ সেটা ওষুধ তৈরি বা বিভিন্ন কাজে লাগে।

তিনি বলেন, সকলে যদি গাছ লাগায়, শুধু আমাদের বাড়ি ঘর না, কর্মস্থল, অফিস আদালত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার প্রাঙ্গনে যেখানেই খালি জায়গা আছে, সেখানে গাছ লাগান। আপনারা যদি গাছ লাগান এতো গরমে গাছের নীচে গিয়ে বসলে বেশ ঠান্ডাএবং আরামদায়ক ছায়া পাবেন।

ছাদ বাগান করাসহ গাছ লাগানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, নিজের হাতে গাছ লাগানোর তৃপ্তিটাই আলাদা। তাঁর সংগঠন থেকে সেই ’৮৪-৮৫ সাল থেকেই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী...

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।রোববার (১৪ জুন)...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...