সোমবার, ৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির দুই উপজেলার নির্বাচনে জয় পেলেন যারা

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির জেলার মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে বিমল কান্তি চাকমা এবং আরেকটিতে সুপার জ্যোতি চাকমা জয়লাভ করেছেন।

বুধবার (২৯ মে) রাতে ভোট গণনা শেষে মহালছড়ি উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ।

মহালছড়ি উপজেলায় বিমল কান্তি চাকমা কাপ পিরিচ প্রতীক ১০ হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংজরী চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৫২ ভোট।

মো. জসিম উদ্দিন (বই) মার্কা ১১০০১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান এবং দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সুইনিচিং মারমা।

অন্যদিকে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার অনীক চৌধুরী।

স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ঘোষিত ফলাফলে কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা ৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা পেয়েছেন ৬ হাজার ৮৩ ভোট। মোট প্রদত্ত ভোট ১৫ হাজার ২১৫ ভোট। বাতিল ভোটের সংখ্যা ২৯৭ভোট। ৭১.৪১ ভাগ ভোট পড়েছে।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৮ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩২১ ভোট। মোট ভোট কাষ্টিং ১৩ হাজার ৯৩৮ ভোট। বাতিল ভোট ৮৩০। ৬৭.৯৯ ভাগ ভোট পড়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রু মারমা ৮ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫ হাজার ৯৮২ ভোট। মোট বৈধ ভোট ১৪ হাজার ২৮৯। বাতিল ভোট ৫৪৯ ভোট। ৬৮.৩১ ভাগ ভোট পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...