শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চুমকি-পারভিনের অভিষেক নাকি মরিয়মের হ্যাটট্রিক

মোহাম্মদ রিয়াদ হোসেন :

রাত পার হলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে আনোয়ারা উপজেলার পথঘাট ছিলো জমজমাট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোট প্রার্থনায় ছুটেছেন ভোটারদের দুয়ারে। এবারের নির্বাচন নজর কাড়ছে দুইবারের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের সঙ্গে অপেক্ষাকৃত নবীন প্রার্থী পারভিন আকতার ও চুমকি চৌধুরীর।

বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের সাথে নতুন দুই প্রার্থীর একজন সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক পারভীন আক্তার, অপরজন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক চুমকি চৌধুরী। কাল ভোটের ফলাফলে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর হ্যাটট্রিক জয় নাকি তারুণ দুই প্রার্থী পারভীন আকতার ও চুমকি চৌধুরী প্রথম নির্বাচনে এসে বাজিমাত করবেন এটাই এখন আলোচনায়।

কাল ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ১১ ইউনিয়নে ২ লক্ষ ৩২ হাজার ৬শ নয় জন ভোটার রয়েছে। তারমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৩ হাজার ৩৮৮, নারী ভোটার হল এক লক্ষ নয় হাজার ২২১ জন। ৭৪ টি ভোটকেন্দ্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম বলেন, আমি বিগত ৩৩ বছর ধরে জনগণের সেবা করছি। গত দুই বার আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। তার আগে ৩ বার বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছি। গত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে ২০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছি ইনশাআল্লাহ এবারও আমি বিপুল ভোটে নির্বাচিত হব।

প্রার্থী চুমকি চৌধরী বলেন, তারুণ্যের প্রার্থী হিসেবে এলাকায় চমক সৃষ্টি করেছি। দীর্ঘদিন এলাকার মানুষ এ পদে শিক্ষিত যোগ্য প্রার্থীর অভাব অনুভব করেছিল, সেই অভাব পূরণ করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। প্রচারণায় ব্যস্ত সময় পার করেছি । সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দেয় ইনশাল্লাহ আমি জয়ী হব।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভিন আক্তার বলেন, নির্বাচনের প্রার্থী হয়ে এলাকায় প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসেবে পেয়ে খুব খুশি। প্রশাসন যদি সুষ্ঠু ভোট পরিচালনা করে তবে বিজয় নিশ্চিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...