রবিবার, ৩০ আগস্ট ২০২৬

জোনাকী মেধাবৃত্তির পুরস্কার ও গুণীজন সংবর্ধনা

মানবিক কাজে অবদানে ১২ সংগঠনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

সামাজিক ও মানবিক সংগঠন জোনাকী ফাউন্ডেশনের মেধাবৃত্তি-২৩ এর পুরস্কার বিতরণ,গুণীজন সংবর্ধনা ও মানবিক কাজে অবদানের জন্য আনোয়ারার ১২টি সামাজিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেলে জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠান হয়।

আয়োজক কমিটির চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ।

সংগঠনের সহ-সভাপতি ইশতিয়াক রাসেল ও মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তারের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার এয়াকুব আলী। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য গবেষক ভাস্কর ডি.কে দাশ মামুন।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ.বি.এম আবু নোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপচার্য দপ্তরের উপ-রেজিষ্ট্রার এস.এম. ফোরকান,নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক এসকান্দর চৌধুরী হিরু, সাংবাদিক জামাল উদ্দিন, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো:ছাবের শফি। এছাড়াও অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রতিটি সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তোমাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।

তোমরা হয়ে উঠবে দেশের সেরা নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ১৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার ও বিভিন্ন গুনীজনকে সংবর্ধনা এবং সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ১২টি সামাজিক সংগঠনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও সারাবছর সংগঠনের কাজে অবদান রাখায় সদস্যদেরও পুরস্কৃত করা হয়।

উল্লেখ, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য , ক্রীড়া, সহ সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...