বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে দারোয়ানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় চুরির অভিযোগ এনে শহীদুল্লাহ নামে এক দারোয়ানকে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডেল বুলার তালুক গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে মো. ফোরকান উদ্দিন (৩৭) এবং পটিয়া পৌরসভার বাহুলি গ্রামের বাদশা সওদাগর বাড়ির মৃত হাবিবুল্লাহর ছেলে মো. মামুন মিয়া (৩৮)।

পুলিশ জানায়, ভুক্তভোগী দারোয়ানের নাম মো. শহীদুল্লাহ। তিনি বাঁশখালী উপজেলা বাহাড়ছড়া ইউনিয়নের বাসিন্দা সিরাজ আহম্মদের ছেলে। শহীদুল্লাহ চান্দগাঁও থানার বাস টার্মিনাল ছিদ্দিক ম্যানশনে দারোয়ান হিসেবে চাকরি করতেন। গত রোববার (৭ এপ্রিল) চুরির অপবাদ দিয়ে তাকে ভবনের মালিক মো. আবু ছিদ্দিক, তার ছেলে শাওন, শ্যালক ফোরকানসহ কয়েকজন আত্মীয় মিলে পিটিয়ে হত্যা করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, শহীদুল্লাহর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। মালিকের কথা বিশ্বাস করে তারা মরদেহ গ্রহণ করে। এরপর দাফনের আগে মরদেহ গোসলের সময় দেখা গেল ভুক্তভোগীর শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। তাৎক্ষণিকভাবে তারা বাঁশখালী থানা পুলিশকে খবর দেয়। তারা গিয়ে এটি হত্যাকাণ্ড বলে শনাক্ত করে এবং বিষয়টি আমাকে জানায়। আমি সঙ্গে সঙ্গে মরদেহ চট্টগ্রামে এনে ময়নাতদন্তের ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হওয়ার পরপরই আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমে যাই। কিন্তু ওই ভবনে গিয়ে আসামিদের পাইনি। তবে রাতে টানা অভিযান চালিয়ে চান্দগাঁও থানা এলাকা থেকে ফোরকান উদ্দীন (৩৭) ও মো. মামুন মিয়া (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনে ভবন মালিক আবু ছিদ্দিকের নিকটাত্মীয়। এরমধ্যে ফোরকান আবু ছিদ্দিকের শ্যালক। তিনি মূলত আবু ছিদ্দিকের ব্যবসা দেখভাল করতেন। আর ভবন মালিক আবু ছিদ্দিক ও তার ছেলে শাওন দুজনেই সংযুক্ত আরব আমিরাতে থাকেন।

ওসি বলেন, অভিযুক্তরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...