মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিকে স্মার্ট জেলা গড়ে তোলা হবে: পলক

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে রাঙামাটিকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাঙামাটি ডাকঘর পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাঙামাটিতে তিন একর জায়গা জুড়ে একশ কোটি টাকা ব্যয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ‘শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার’ নির্মাণ করা হবে। সেখানে এক হাজার তরুণ-তরুণীর স্মার্ট কর্মসংস্থানের সৃষ্টি হবে।

আগামী চার বছরের মধ্যে রাঙামাটিকে শক্তিশালী জেলা হিসেবে গড়ে তোলা হবে। পলক আরও বলেন, গত ১৫ বছর আগের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ২০২৪ সালের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান রাত-দিনের মতো পার্থক্য, অন্ধকার-আলোর মতো পার্থক্য।

আগামী মে মাসের মধ্যে রাঙামাটি ডাকঘরকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে স্মার্ট সার্ভিস পয়েন্ট স্থাপন করা হবে। পোস্টে যে গতানুগতিক সেবাগুলো আছে এর সঙ্গে ৩২৫টি সরকারি ডিজিটাল সেবা দেওয়া হবে।

পাশাপাশি ব্যাংকিং সুবিধা থাকবে এবং ই-কমার্সও সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বিটিসিএলের জীবন সার্ভিসে রাঙামাটিতে তিন হাজার মানুষকে সেবা দেওয়ার সুযোগ থাকলেও সেখানে পাচ্ছে এক হাজার। তিন হাজার সেবা নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখবে।

এর আগে তিনি রাঙামাটি টেলিফোন ভবন, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ সময় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...