শনিবার, ৪ জুলাই ২০২৬

আজ চিরসবুজ নায়ক আলমগীরের জন্মদিন

বিনোদন ডেস্ক
অনেক পুরনো বাংলা চলচ্চিত্রের ইতিহাস। বহু বছর, বহু যুগের এই ইতিহাস। সময়ের পরিক্রমায় চলচ্চিত্র জগতে আগমন ঘটেছে বহু নায়কের।

এদের সবাই না হলেও অনেকেই দর্শকদের মনে স্থায়ী জায়গা দখল করে নিয়েছেন। হয়েছেন খ্যাতিমান আর কালজয়ী। তবে ঢালিউডের সবচেয়ে সফল ও সেরা নায়কদের তালিকা করলে প্রথমেই যাদের নাম আসবে, তাদের মধ্যে অন্যতম চিরসবুজ নায়ক খ্যাত আলমগীর।

আশি ও নব্বই দশকে আলমগীর ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তার বেশিরভাগ ছবিই ছিল দর্শকনন্দিত। ওই সময়ের সব নায়িকা, পরিচালক আলমগীরের সঙ্গেই বেশি কাজ করতে চাইতেন। ঢালিউডের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা নায়ক তিনি।

আজ (৩ এপ্রিল) মহাতারকা আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।

তার পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক এবং প্রথম শ্রেণীর ঠিকাদার।

বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ আলমগীর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ পর্যন্ত আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে শুধু শাবানার সঙ্গেই জুটিবদ্ধ হয়েছেন ১০৬ টি চলচ্চিত্রে।

আলমগীর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘জিঞ্জির’, ‘মা ও ছেলে’, ‘অপেক্ষা’, ‘মরণের পরে’, ‘ক্ষতিপূরণ’, ‘পিতা মাতা সন্তান’, ‘অন্ধ বিশ্বাস’, ‘দেশপ্রেমিক’, ‘জীবন মরণের সাথী’, ‘কে আপন কে পর’ ইত্যাদি।

অনবদ্য অভিনয়ের সুবাদে আলমগীর এই পর্যন্ত দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে সাতবার শ্রেষ্ঠ অভিনেতা এবং দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্রের অভিনেতা এবং একবার আজীবন সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন কবি ও গীতিকার খোশনূর। এই দম্পতির সন্তান গায়িকা আঁখি আলমগীর। খোশনূরের সঙ্গে বিচ্ছেদের পর আলমগীর বিয়ে করেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...