রবিবার, ১০ মে ২০২৬

স্ত্রীর ছোড়া শিলপাটার আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে স্ত্রীর শিলপাটার আঘাতে মো. শাহীন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাতেই অভিযান চালিয়ে নিহতের স্ত্রী বিউটি আক্তারকে (২৮) ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার আটক করেছে পুলিশ।

আটক বিউটি বেগমের (২৮) বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গোগবাজার এলাকার কোনাপাড়া গ্রামে। এই দম্পতি নগরীর ইপিজেড থানার নারিকেল তলা এলাকার হাজী মঈনুদ্দন ভবনের চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত শাহীনের দ্বিতীয় স্ত্রী ছিলেন বিউটি। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বনিবনা ছিল না। গত ৩০ মার্চ দুজনের মধ্যে প্রথমে ঝগড়ার পর হাতাহাতি হয়েছিল। একপর্যায়ে মারামারি হয়। মারামারির পর স্বামীকে শিলপাটা দিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁর বোনের বাসায় চলে যান। পরে শাহীনকে পরিবারের অন্য সদস্যরা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে শাহীনের মৃত্যুর খবর পেয়ে বিউটিকে ইপিজেডে তাঁর বোনের বাসা থেকে আটক করে। এ ঘটনায় নিহতের ছেলে তাঁর সৎমাকে (বিউটি) আসামি করে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...