মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বন্য হাতি আতঙ্কে কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দারা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত বাসিন্দারা সন্ধ্যা নামার পর পরই হাতির আক্রমণের আতঙ্কে রাত কাটাচ্ছেন।  এই বুঝি হাতি এসে আক্রমন করলো।

সর্বশেষ গত সোমবার (১ এপ্রিল) রাতভর একটি বন্য হাতির দল কাপ্তাই বিদ্যুৎ ভবন এবং কাপ্তাই বক্স হাউজ এলাকায়  অবস্থান নেন বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা)  সাখাওয়াত কবির। এসময় আশেপাশে বাসিন্দারা ভয়ে নিরাপদ আশ্রয়ে ঘরে অবস্থান নেন। তিনি আরোও  জানান, গত সোমবার সন্ধ্যা ৭ টায় বিদ্যুৎ ভবনের পাশে একদল হাতি অবস্থান নেন। পরে আমরা বাঁশি বাজিয়ে হু হুল্লোড় করে হাতির পালকে তাড়িয়ে দিই।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩ টায় একদল হাতির দলের আক্রমনে   কাপ্তাই  বিদ্যুৎ  এলাকার বক্স হাউজে  আনসার ব্যারাক  ও অফিসার কোয়াটার লন্ডভন্ড হন বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের সিনিয়র  স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন।

কাপ্তাই রাইট ব্যাংক এলাকার বাসিন্দা  ফারহানা আহমেদ পপি ও মিজানুর রহমান রাসেল জানান,   গতকাল সোমবার  ইফতারের পর নতুন বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হলে বিদ্যুৎ ভবনের নিচে হাতির সম্মুখীন হই।  পরে আমরা হু হুল্লোড় করে  হাতি তাড়াই। এই ঘটনায় আমাদের  স্বাভাবিক জীবন চলাচল সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি।

কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দা সুবল দাশ জানান, গত ২ দিন আগে  চৌধুরী ছড়া নিচের বাজার আমি  হাতির সম্মুখীন হয়েছিলাম। একটুর জন্য প্রাণে বেঁচে যাই।

কাপ্তাই পিডিবির স্টাফ  বকুল জানান,  একদিন আগে বিদ্যুৎ ভবন ডিউটিরত অবস্থায় রাতে  হাতির সম্মুখীন হয়। পরে দৌঁড়ে গিয়ে বিদ্যুৎ  ভবনে ডুকে আত্মরক্ষা করি।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই  রেঞ্জ অফিসার আবু সুফিয়ান  বলেন, বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তান্ডব করছে। আমরা অপরিকল্পিত ভাবে বন কেটে জুম চাষ করছি, আবার কেউ কেউ বনের গাছ কেটে বন উজাড় করছি। ফলে হাতির আবাসস্থল ধ্বংস হচ্ছে। তাই সকলের উচিত হাতির আবাসস্থল যাতে  ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...