মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে আটটায় ওয়াহেদর পাড়া হাসের দিঘী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফেরখিল গ্রামের আলী আহমদের পুত্র। তিনি তার নিজস্ব গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় গুরুতর আহত নুরুল হককে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয় সংবাদকর্মী বজলুর রহমান জানান, এলাকার জনপ্রতিনিধি ও পারিবারিকভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ দুর্ঘটনার ব্যাপারে তাকে ফোনে অবহিত করেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি‌।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...